জবিতে ককটেল বিস্ফোরণ: সাবেক ছাত্রলীগ নেতা রেজওয়ান তিন দিনের রিমান্ডে

জবি প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ২০:৩৩ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২০:৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার মো. রেজওয়ান আহম্মেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক অর্থবিষয়ক সম্পাদক।

বুধবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল আলম টুটুল রেজওয়ানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী ও শরিফুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিলের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আটকের পর জিজ্ঞাসাবাদে রেজওয়ান ঘটনার সঙ্গে এজাহারনামায় অন্য আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের জড়িত থাকার কথা জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তাঁরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় উত্তেজিত জনতা রেজওয়ানকে মারধর করলে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসাইন বাদী হয়ে রেজওয়ান, এজাহারনামীয় অন্য আসামি এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং বিস্ফোরণের পেছনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য রেজওয়ানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

/ইউএস/
সম্পর্কিত
জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আবেদন কবে থেকে
রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ: পাঠাও চালক রিমান্ডে
১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন
সর্বশেষ খবর
হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প
হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প
সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে রিজুভা ওয়েলনেসের প্রতিনিধিরা
সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে রিজুভা ওয়েলনেসের প্রতিনিধিরা
উখিয়ায় প্রকাশ্যে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, আতঙ্কে বন্ধ দোকানপাট
উখিয়ায় প্রকাশ্যে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, আতঙ্কে বন্ধ দোকানপাট
এজলাস থেকে আসামি উধাও, নিরাপত্তায় বড় ফাঁক
এজলাস থেকে আসামি উধাও, নিরাপত্তায় বড় ফাঁক
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা