এনটিআরসিএ বহালের দাবিতে জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি 
১০ আগস্ট ২০২৬, ১৯:৫৩আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৯:৫৩

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র কেন্দ্রীয় সুপারিশ পদ্ধতি বহাল রাখার দাবিতে এবং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। 

সোমবার (১০ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশী এবং শিক্ষক নিয়োগে স্বচ্ছতা প্রত্যাশীরা অংশ নেন। 

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে জনসন রোডের দিকে যায়। এসময় অংশগ্রহণকারীরা ‘মেধার মূল্যায়ন চাই’, ‘এনটিআরসিএ বহাল রাখতে হবে’, ‘শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না’, ‘কমিটি পদ্ধতি মানি না, মানবো না’-সহ বিভিন্ন স্লোগান দেন। 

বিক্ষোভকারীরা বলেন, এনটিআরসিএর মাধ্যমে দীর্ঘদিন ধরে মেধা, যোগ্যতা ও পরীক্ষার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হচ্ছে। এই পদ্ধতির পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে নিয়োগ প্রক্রিয়া ফিরিয়ে দেওয়া হলে স্বচ্ছতা ও জবাবদিহি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।  

সমাবেশে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা বলেন, দেশের লাখো নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশী দীর্ঘ সময় ধরে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। তারা মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার ওপর আস্থা রেখে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার প্রস্তুতি নিয়েছেন। তাই বিদ্যমান নিয়োগ কাঠামোতে কোনো পরিবর্তন আনার আগে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা প্রয়োজন।  

তারা আরও বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যত বেশি কেন্দ্রীয় ও প্রযুক্তিনির্ভর হবে, তত বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে। বিপরীতে প্রতিষ্ঠানভিত্তিক কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হলে অনিয়ম, তদবির ও পক্ষপাতিত্বের সুযোগ সৃষ্টি হতে পারে, যা শিক্ষার সামগ্রিক মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। 

সমাবেশ থেকে দ্রুত শিক্ষক নিয়োগে এনটিআরসিএর কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বহাল রাখা, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা এবং এই বিষয়ে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের উদ্বেগ বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।  

/এসটি/ 
সম্পর্কিত
জবি ছাত্রদল নেতা জয় সাহার বহিষ্কার দাবি সহপাঠীদের, ক্লাস-পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি
জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা
সহপাঠীর ওপর হামলার বিচার চেয়ে জবিতে বিক্ষোভ, প্রশাসনের বাধা
সর্বশেষ খবর
ঢাকায় ফর্টিসকে নিয়ে কী বললেন ব্রাজিলিয়ান কোচ
ঢাকায় ফর্টিসকে নিয়ে কী বললেন ব্রাজিলিয়ান কোচ
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহতের শঙ্কা
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহতের শঙ্কা
তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন
তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেলো জিপিএ-৫
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেলো জিপিএ-৫
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ