বর্ষবরণে ডিআইউতে রম্য বিতর্ক

ক্যাম্পাস প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৬, ১৭:৩০আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৭:৩৫

ডিআইউ

বর্ষবরণ উপলক্ষে বৈশাখি রম্য বিতর্কের আয়োজন করা হয়েছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। অনুষ্ঠান শুরু হয় সকাল ১০ টায়। এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এই রম্য বিতর্ক শুরু হয়। এরপর শুরু হয় বিতর্ক আয়োজন। বিতর্কের বিষয় ছিল “বৈশাখ এখন চেতনার চেয়ে আভিজাত্যের মহড়া” এবং “পহেলা বৈশাখ-ই প্রেম প্রস্তাবের উপযুক্ত সময়”।

অনুষ্ঠানটি উপরোক্ত দুই ভাগে এবং দুই পর্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারি রেজিস্টার ডঃ শাহ আলম চৌধুরী।তিনি বলেন পহেলা বৈশাখ এখন শুধু একটি সাধারণ দিবস নয়, এটা বর্তমান দিনে একটি সার্বজনীন তাৎপর্য বহন করে। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের মাঝে তার শৈশবের কিছু স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশেরও ব্যবস্থা করা হয়। সকাল দশটায় শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় বেলা দুইটায়।

/এফএএন/

সম্পর্কিত
ভাষাশহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা
অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটির ২২ শিক্ষার্থী শিক্ষা সফরে ড্যাফোডিলে
ডিআইইউতে ১০ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় ৪৮ সংগঠনের নিন্দা
সর্বশেষ খবর
তিন জেলায় নতুন ডিসি
তিন জেলায় নতুন ডিসি
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে গলাকাটা মরদেহ: হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে গলাকাটা মরদেহ: হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন