অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটির ২২ শিক্ষার্থী শিক্ষা সফরে ড্যাফোডিলে

প্রেস বিজ্ঞপ্তি
০৩ জুলাই ২০২৪, ১৭:৩৯আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৭:৪২

অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির ২২ সদস্যের শিক্ষার্থীর দল ‘সুইনবার্নের স্টাডি ট্যুর ২০২৪: বাংলাদেশে ডিজিটাল এবং মোবাইল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে ১৪ দিনের সফরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছে। শিক্ষার্থী দলের নেতৃত্বে রয়েছেন সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির ফিল্ম, গেমস এবং অ্যানিমেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুসান কেরিগান এবং সহযোগী অধ্যাপক ম্যাক্স শ্লেসের। প্রতিনিধি দল আগামী ১৪ জুলাই পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অবস্থান করবে।

মঙ্গলবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম মিলনায়তনে প্রতিনিধি দলকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার। স্বাগত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির ফিল্ম, গেমস এবং অ্যানিমেশন বিভাগের চেয়ারম্যঅধ্যাপক সুসান কেরিগান এবং সহযোগী অধ্যাপক ম্যাক্স শ্লেসের, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. ফখরে হোসেন, সাংবাদিকতা মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক ও প্রধান আফতাব হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল কাবিল খান। অনুষ্ঠান শেষে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস ভ্রমণ করার পর ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক সামিহা খানের পরিচালনায় বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির বিভিন্ন সেশনে যোগ দেয় এবং মোবাইল সাংবাদিকতার ওপর একটি কর্মশালায় অংশ নেয়।

সুইনবার্নের স্টাডি ট্যুর-২০২৪ অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের নিউ কলম্বো প্ল্যান কর্তৃক অর্থায়ন করা হয়েছে এবং যৌথভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগ এবং অফিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এতে সহায়তা করেছে।

/এমএস/
সম্পর্কিত
এআইইউবি ও রাশিয়ান হাউসের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা 
‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন শুরু
মেঘনা ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সর্বশেষ খবর
তিন জেলায় নতুন ডিসি
তিন জেলায় নতুন ডিসি
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে গলাকাটা মরদেহ: হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে গলাকাটা মরদেহ: হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন