জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে নানান কর্মসূচি

বাংলা ট্রিবিউন ডেস্ক 
০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৫ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৫

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচির কথা জানানো হয়েছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সকাল ৬টা ২০ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের সব হল ও গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায়  অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ ছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ সব হল, হোস্টেল ও আবাসিক এলাকার মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সময়ে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে।

এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে নভেম্বর মাসের মধ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে অনুরোধ জানানো হয়েছে। 

/আইএএম/
সম্পর্কিত
মধ্যরাতে সড়কে হোম ইকোনমিকসের ছাত্রীরা
তৌফিক হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্র মৈত্রীর বিক্ষোভ
উদয়ন স্কুলে কী হচ্ছে
সর্বশেষ খবর
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে বিতর্ক, সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতারা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে বিতর্ক, সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতারা
তাজমহল-আগ্রা ফোর্ট ঘুরতে মেট্রোয় যাতায়াত, জেনে নিন রুট ও ভাড়া
তাজমহল-আগ্রা ফোর্ট ঘুরতে মেট্রোয় যাতায়াত, জেনে নিন রুট ও ভাড়া
যুদ্ধের মধ্যেও গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ
যুদ্ধের মধ্যেও গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ
প্রবাসী কল্যাণ মন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন বাণিজ্যমন্ত্রী
প্রবাসী কল্যাণ মন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ