জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্ক করলো প্রশাসন

জবি প্রতিনিধি 
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নাম, ছবি ও পদবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও অননুমোদিত অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশেষ করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে এ ধরনের এক বা একাধিক ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের নজরে এসেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের পরিচয়ে কোনও ভুয়া অ্যাকাউন্ট বা অপরিচিত নম্বর থেকে বার্তা, ফোনকল কিংবা কোনও ধরনের অনুরোধ পাওয়া গেলে যথাযথভাবে পরিচয় নিশ্চিত না হয়ে কোনও তথ্য প্রদান করা যাবে না। একই সঙ্গে কোনও ধরনের আর্থিক লেনদেন কিংবা অনুরোধে সাড়া না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উপাচার্যের নাম, ছবি ও পদবি ব্যবহারকারী এসব ভুয়া বা অননুমোদিত অ্যাকাউন্টের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনও সংশ্লিষ্টতা নেই।

সংশ্লিষ্টদের এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার পাশাপাশি পরিচয় নিশ্চিত করে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এসটি/ 
সম্পর্কিত
‘ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে’, জবিতে সুইডিশ অধ্যাপক
এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে বিভাগসেরা: ১৮তম বিজেএসে সিভিল জজ হলেন শান্তু
সরকারি চাকরিতে রাজনৈতিক ‘পরিচয়ভিত্তিক বৈষম্য’ বন্ধের দাবি জকসুর
সর্বশেষ খবর
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সৌদিকে রক্ষায় ‘যেকোনও উপায়’ ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের
সৌদিকে রক্ষায় ‘যেকোনও উপায়’ ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ