ইউল্যাবে সামার ওরিয়েন্টেশন ফেস্ট ২০১৭ অনুষ্ঠিত

ইউল্যাব প্রতিনিধি
২১ মে ২০১৭, ১৮:৫৫ আপডেট : ২১ মে ২০১৭, ১৮:৫৭

ইউল্যাবে সামার ওরিয়েন্টেশন ফেস্ট ২০১৭ অনুষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর প্রধান ক্যাম্পাসে শনিবার (২০ মে)  ‘সামার ওরিয়েন্টেশন ২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের বরন করে নেয়ার জন্য ইউল্যাবের এই আয়োজন। ইউল্যাবের মিশন, ভিশন, একাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি,  ক্লাব অ্যাক্টিভিটি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানো হয় নতুন শিক্ষার্থীদের।

অনুষ্ঠানের শুরুতেই ইউল্যাব নিয়ে প্রেজেন্টেশন দেন ইউল্যাব স্কুল অব বিজনেস এর ডিন প্রফেসর ইমরান রহমান। অনুষ্ঠানে আরও  বক্তব্য প্রদান করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক। বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা এ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।

স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস ও কমিউনিকেশনস অফিসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে  ইউল্যাব সংস্কৃতি সংসদের সদস্যদের গান ও থিয়েটার ইউল্যাবের পরিবেশনায় নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় টক শো ‘প্রাউড টু বি ইউল্যাবিয়ান’। টক শো সঞ্চালনায় ছিলেন ইউল্যাব কমিউনিকেশনসের উপব্যবস্থাপক আরিফুল হক।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
টিভিতে আজকের খেলা (২৫ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ নভেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী