মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের চিহ্নিত এবং তাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও স্কলারট্রুপ লিমিটেডের এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউল্যাবের পক্ষে ভিসি প্রফেসর এইচ এম জহিরুল হক এবং স্কলারট্রুপের পক্ষে গ্রুপ ভাইস চেয়ারম্যান তাহসিন আমান চুক্তি স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় শিক্ষার্থীরা শুধু পুরোপুরি কিংবা আংশিক টিউশন ফি নয়, অন্যান্য শিক্ষাবিষয়ক ব্যয়ের ক্ষেত্রেও আর্থিক সহযোগিতা পাবে। এই চুক্তির মাধ্যমে ইউল্যাব তাদের ২৭টি ক্যাটাগরির বাইরে আরও ব্যাপক পরিসরে শিক্ষার্থীদের বৃত্তি দিতে পারবে।
এ সময় ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ইমরান রহমান ও রেজিস্ট্রার আকতার আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এমডিপি/