পথশিশুদের পাশে ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব

ইউল্যাব প্রতিনিধি
১৯ জুন ২০১৭, ১৩:৫৭ আপডেট : ১৯ জুন ২০১৭, ১৪:০৪

পথশিশুদের পাশে ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব পথশিশু ও সমাজের অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ করলো বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। রাজধানীর ধানমণ্ডি লেক এলাকায় ওই ক্লাবের সদস্যরা সেখানে অবস্থান করে শিশু ও অসহায় মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।

ক্লাবের সদস্যরা জানায়, গত ১৫ জুন ক্লাবটির উপদেষ্টা, এক্সিকিউটিভ ও অন্যান্য সদস্যরা দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পথশিশুদের সঙ্গে অবস্থান করে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় তারা শিশুদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের সঙ্গে গল্প-গুজব করেন।

ক্লাবের প্রেসিডেন্ট এম আর এইচ খান সালমান বলেন, ‘আমরা সামাজিক দায়িত্ববোধ থেকে এসব মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা চাই এই দায়িত্ববোধটুকু সামজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে।’

এ ব্যাপারে ইউল্যাব সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী বলেন, ‘আমরা সবসময়ই হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এর আগেও আমরা দৃষ্টিপ্রতিবন্ধীদের সাহায্য করেছি, পথশিশুদের খাবার দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ইউল্যাবের এ ক্লাবটি যেকোন দুঃখ-দুর্দশায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই দায়িত্ববোধ আমরা সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। আশা করি, আমাদের এই কার্যক্রমের মাধ্যমে মানুষ আরও সচেতন হবে এবং তাদের প্রতি আরও সহানুভূতিশীল হবে।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
টিভিতে আজকের খেলা (২৫ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ নভেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী