ইউল্যাবে চাকরির মেলা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৭, ২২:৪৩ আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ২২:৫০

 

ইউল্যাবে চাকরির মেলা চাকরিপ্রার্থী এবং দাতাকে মুখোমুখি করার উদ্দেশ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউল্যাব ক্যারিয়ার ফেয়ার ২০১৭। আগামী ২৮ অক্টোবর ইউল্যাবের ধানমণ্ডি প্রধান ক্যাম্পাসে এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় এবার এনজিও, মাল্টিন্যাশনাল, টেলিকম, আইটি, ব্যাংকিং প্রতিষ্ঠান ছাড়াও অনেকে অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ওয়াল্টন, রানার, অ্যাডকম,ম্যাকম,খান বাহাদুর গ্রুপ,ফকির অ্যাপারেলস, পোলার আইসক্রিম, আইসিডিডিআরবি,আরএফএল,সিপি বাংলাদেশ,আমরা টেকনোলজিসহ আরও অনেক প্রতিষ্ঠান।

ক্যারিয়ার বিষয়ক এই ফেয়ারের অনুষ্ঠান উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি- বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড এর নির্বাহী পরিচারক রুপালী চৌধুরী। এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএইসআরএম ও এশিয়া প্যাসিফিক ফেডারেশন অফ হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান মোশাররফ হোসেন।

 ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ মেম্বার জুডিথা ওলমাখার, ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, স্পেশাল অ্যাডভাইজার ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ প্রফেসর ইমরান রহমান,ইউল্যাব রেজিস্ট্রার আখতার আহমেদ এবং ইউল্যাব ক্যারিয়ার সার্ভিস এর ডিরেক্টর আবু হেনা মোহাম্মদ রাসেল এসময় উপস্থিত থাকবেন।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই মেলা। মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন, কালেরকন্ঠ,রেডিও স্বাধীন, ফিনান্সিয়াল এক্সপ্রেস, বিএসআরএম এবং এডুআইকন।

 

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
টিভিতে আজকের খেলা (২৫ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ নভেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী