চবি ছাত্রীকে যৌন হয়রানির দায়ে মাদ্রাসা শিক্ষকের কারাদণ্ড

চবি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৯, ২২:০২আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৫:০৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে বাসে যৌন হয়রানির দায়ে এক মাদ্রাসা শিক্ষককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন এই সাজা দেন। শিক্ষকের নাম জামাল উদ্দিন (৩৮)।

ইউএনও রুহুল আমিন জানান,বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে। ওই শিক্ষক চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার বাইতুল ইমান মাদ্রাসার শিক্ষক।

ভুক্তভোগী ছাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ক্যাম্পাস থেকে শহরে যেতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে একটি বাসে আমরা কয়েকজন উঠি। ওই ব্যক্তি আমাদের পেছনের সিটে বসা ছিলেন। এরপর তিনি বেশ কয়েকবার সিটের নিচ দিয়ে আমার গায়ে স্পর্শ করেন। আমি তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন ‘মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি।’ এরপর বাসে থাকা অন্য শিক্ষার্থীরা তাকে নামিয়ে পুলিশে তুলে দেন।’’

প্রসঙ্গত, এর আগে ৮ ডিসেম্বর একই এলাকায় চবির এক ছাত্রী বাসে যৌন হয়রানির শিকার হন। পরে মানিক মিয়া (৩২) নামের একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে শ্রমিকের মৃত্যু
সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে শ্রমিকের মৃত্যু
ভারতে আন্দোলন দমনে বাড়ি বাড়ি পুলিশের হানা, চাওয়া হচ্ছে ছাত্রদের লাইভ লোকেশন 
ভারতে আন্দোলন দমনে বাড়ি বাড়ি পুলিশের হানা, চাওয়া হচ্ছে ছাত্রদের লাইভ লোকেশন 
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
জুলাই অভ্যুত্থান: বিসর্জিত প্রাণের নীরব আর্তনাদ
জুলাই অভ্যুত্থান: বিসর্জিত প্রাণের নীরব আর্তনাদ
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের