ভারতে যৌথবাহিনীর অভিযানে ৩০ মাওবাদী নিহত

রক্তিম দাশ, কলকাতা
২২ মে ২০২৫, ০০:৫৬ আপডেট : ২২ মে ২০২৫, ০০:৫৬

ভারতে যৌথ বাহিনীর দমন অভিযানে ৩০ মাওবাদী নিহত হয়েছেন। এর মধ্যে মাওবাদী নেতা নামবালা কেশব রাও ওরফে বাসবরাজও রয়েছেন। তার মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা করা হয়েছিল।

বুধবার (২২ মে) সকালে ভারতের ছত্তীসগড় রাজ্যে এনকাউন্টার অভিযান শুরু করে যৌথবাহিনী। নিরাপত্তা বাহিনী নারায়ণপুর জেলার আবুজাহমাদ জঙ্গল এলাকায় অভিযান শুরু করে। নারায়ণপুর, বিজাপুর, দান্তেওয়াড়ার ডিআরজি-ও এই অভিযানে অংশ নিয়েছিল। গভীর জঙ্গলে ঢুকে তারা মাওবাদী নেতাদের ঘিরে ফেলে। শুরু হয় গুলিবিনিময়। জানা গেছে, মাওবাদীরাই প্রথম ডিস্ট্রিক রিজার্ভ গার্ড টিমের ওপর গুলি চালায়।

এই অভিযানে মারা যান কেশব রাও ওরফে বাসবরাজসহ ৩০ মাওবাদী। বাসবরাজ ভারতে নিষিদ্ধ সংগঠন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওবাদী)-র সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭০ এর দশকে নকশাল আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। দেশজুড়ে তার খোঁজ চলছিল।

২০১১ সালের একটি গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, তিনি সবসময় একে-৪৭ বহন করতেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে কেশব রাওয়ের হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নকশালবাদ নির্মূলের লড়াইয়ে এটি একটি যুগান্তকারী সাফল্য। নকশালবাদের বিরুদ্ধে ভারতের তিন দশকের লড়াইয়ে এই প্রথম কোনও সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতাকে আমাদের বাহিনী নিষ্ক্রিয় করেছে। এই সাফল্যের জন্য আমি আমাদের সাহসী নিরাপত্তা বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোকে সাধুবাদ জানাই।

দুই সপ্তাহ আগেই ছত্তীসগঢ়ের বিজাপুরে এনকাউন্টারে ১৫ মাওবাদী নিহত হয়েছিল।

/এস/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত