শাবির কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রেডিও অ্যাপ্লিকেশন ‘সাস্টকাস্ট’

শাবি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ০০:১৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:১৬

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রেডিও অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সাস্টকাস্ট’ এর যাত্রা শুরু হয়েছে। বিজ্ঞান চর্চায় বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ মেধাবী শিক্ষার্থীদের প্রচেষ্টায় বেটা ভার্সন উন্মুক্ত করার মাধ্যমে এ অ্যাপ্লিকেশন যাত্রা শুরু করেছে।
অ্যাপ্লিকেশনটির পরিচালনায় টিম লিডার হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও রোবোসাস্ট এর সাবেক সাধারণ সম্পাদক সোহান মির্জা। এছাড়া দলের অন্য সদস্যরা হলেন প্রযুক্তি টিমে সিএসই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক শিহাব ও নাজিয়া তাসনিম এবং প্রোডাকশন ম্যানেজমেন্ট টিমে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী এনামুল হক, সামিউল হাসান ও তানভীর মাহতাব তন্ময়।
রেডিও অ্যাপ্লিকেশনটি চালুর এ তথ্য জানিয়েছেন ‘সাস্টকাস্ট’ এর দলনেতা সোহান মির্জা। তিনি জানান, ‘শুক্রবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিজ্ঞান বিষয়ক সংগঠন রোবোসাস্ট এর ফেসবুক পেইজ থেকে এই রেডিও অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক ও সাস্টকাস্ট এর উপদেষ্টা বিশ্বপ্রিয় চক্রবর্তী এবং অন্যান্য সদস্যরা।

শাবির কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রেডিও অ্যাপ্লিকেশন ‘সাস্টকাস্ট’
সোহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ, বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘রোবোসাস্ট’ ও বিজ্ঞান চর্চায় একদল তরুণ মেধাবী শিক্ষার্থীদের দল ‘টিম মিয়াও’ এর সমন্বিত প্রচেষ্টায় এ অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে। যেখানে ২০১৬ থেকে এই অ্যাপ্লিকেশন নিয়ে কাজ শুরু করি আমরা। তবে বর্তমানে গুগল প্লে স্টোরে এ অ্যাপ্লিকেশনের বেটা ভার্সন ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।’
সাস্টকাস্ট দলের অন্যতম সদস্য ও রোবোসাস্ট এর সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, আগে থেকে বিভিন্ন ক্যাম্পাসে রেডিও অ্যাপ্লিকেশন চালু থাকলেও তা ম্যানুয়ালি পরিচালিত হতো। তবে আমরা এ অ্যাপ্লিকেশনে কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালনা করতে বিভিন্ন ফিচার যোগ করেছি। এ অ্যাপ্লিকেশনটিতে ‘প্লে দ্য স্ট্রিম’ এবং ‘প্লে দ্যা নিউজ’ নামে দুটি ফিচার সংযুক্ত করা হয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা গান ও আন্তর্জাতিক সংবাদ শুনতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এর সকল কার্যক্রম ও অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণের মাধ্যমে পরিচালিত হবে।  ভবিষ্যতে এ অ্যাপ্লিকেশনে আরও কিছু নতুন সদস্য সংযুক্ত করার মাধ্যমে নতুন নতুন আইডিয়াও ফিচার সংযুক্ত করার মাধ্যমে এটি পরিচালিত হবে। অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ব্যবহার করতে পারবেন। এতে ইমেল আইডি, পাসওয়ার্ড, ফোন নাম্বার ও ডিপার্টমেন্ট সিলেক্ট করার মাধ্যমে সাইন ইন করতে হবে। বিশ্ববিদ্যালয়েরে বাইরের কেউ আপাতত এটি ব্যবহার করতে পারবে না। শিডিউল্ড প্রোগ্রামসহ ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনগুলো চাইলে তাদের বিভিন্ন প্রোগ্রাম হোস্ট করা কিংবা লাইভ প্রোগ্রাম পরিচালনা করতে পারবে বলে জানান এনামুল হক।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা
ভাইভার আগের ১ ঘণ্টা গুরুত্বপূর্ণ, কী করবেন এ সময়?
ভাইভার আগের ১ ঘণ্টা গুরুত্বপূর্ণ, কী করবেন এ সময়?
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক