ইউল্যাবে বইপড়া প্রতিযোগিতার সনদ বিতরণ

ইউল্যাব প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৬

ইউল্যাবে বইপড়া প্রতিযোগিতার সনদ বিতরণ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সেন্টার ফর ল্যাংগুয়েজ স্টাডিস ও ব্রিটিশ কাউন্সিল এর যৌথ আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘বুক রিডিং কম্পিটিশন ২০১৫’ এর সনদ বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে এই প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট ও ভালো ফলাফলকারীদের ব্রিটিশ কাউন্সিলের মেম্বারশিপ কার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের হেড অব ইংলিশ গ্যানর ইভান্স। আরও উপস্থিত ছিলেন ইউল্যাব এর উপাচার্য অধ্যাপক ইমরান রাহমান, ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরি প্রধান সারওয়াত মাসুদা রেজা, সেন্টার ফর ল্যাংগুয়েজ স্টাডিস পরিচালক সাজেদুল হক।
ইউল্যাব এর উপাচার্য অধ্যাপক ইমরান রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বইপড়ার মাধ্যমে যেমন জ্ঞানের পরিধি বাড়ে ঠিক তেমনি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়ার বিকল্প নেই। তিনি বেশি বেশি বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আহ্বান জানান।
আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে নতুন আসা শিক্ষার্থীদের নিয়েই প্রতিযোগিতাটি মূলত আয়োজন করা হয়। এছাড়া ইংরেজি ভাষাকে অনেক শিক্ষার্থীরা দুর্বল ও ভয় পেয়ে থাকে, এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষার প্রতি দুর্বলতা কাটাবে এবং বইপড়ার আগ্রহ সৃষ্টি করবে বলে মনে করেন আয়োজকরা।
সাহিত্য পড়ার মাধ্যমে একজন মানুষ যেকোনও ভাষা খুব সহজে শিখতে পারে। তাই খুব সহজে ইংরেজি ভাষা আয়ত্ত করতে ২০১১ সালে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির উদ্যোগে শুরু হয়েছে বইপড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একটি করে বই পড়তে দেওয়া হয়। পড়া শেষে একটি মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
/এএইচ/

সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি