স্টেট ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন ১৬ মার্চ

স্টেট ইউনিভার্সিটি প্রতিনিধি
১৩ মার্চ ২০১৬, ১৭:৫১আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৮:১০

স্টেট ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন ১৬ মার্চ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) চতুর্থ সমাবর্তন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হতে যাওয়া এ সমাবর্তনে মোট ১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে।
স্প্রিং-২০১৪ থেকে ফল-২০১৫ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করবেন রাষ্ট্রপতি মনোনীত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সমাবর্তন বক্তব্য রাখবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। এছাড়া আরও উপস্থিত থাকবেন- এসইউবির উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী ও ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম প্রমুখ।
এসইউবির চতুর্থ সমাবর্তনে স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও হেলথ সায়েন্স ফ্যাকাল্টির অধীনে মোট ৯টি বিভাগের শিক্ষার্থীদের ডিগ্রি দেওয়া হবে।
ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে চ্যান্সেলর’স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের জায়েরা ইসলাম ঊর্মি। এছাড়া ১৫ জনকে ভাইস-চ্যান্সেলর’স ও ৩৫ জনকে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হবে।
/এসি-এমএইচটি/এসএনএইচ/

সম্পর্কিত
তনু হত্যাঅপরাধীদের শাস্তির দাবি স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের
প্রধানমন্ত্রীকে তনু হত্যার বিচারের দায়িত্ব নেওয়ার আহ্বান
স্টেট ইউনিভার্সিটিতে ‘মিট দ্য এডিটর’ সেমিনার ২৪ মার্চ
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি