ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব ওরাল স্বাস্থ্য দিবস’ পালিত

ব্রাক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৩ মার্চ ২০১৬, ১৪:০৮আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১২:২৯

ব্রাক বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ওরাল স্বাস্থ্য দিবস পালিত শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ক্যাম্পাসে বিশ্ব ওরাল স্বাস্থ্য দিবস পালন করেছে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বেক্সিমকো ফার্মার সহযোগিতায় রাজধানীর মহাখালী ক্যাম্পাসে গত ২০ মার্চ দিবসটি পালন করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের ফার্মা সোসাইটির (বিইউপিএস) শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের শিক্ষার্থীদের মধ্যে টি-শার্ট বিতরণের মাধ্যমে এ দিবসটি পালন শুরু হয়। এরপর ওরাল স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য তথ্য ভিত্তিক প্রচারণায় গ্রুপ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হয়। যার মধ্যে ছিল ওরাল স্বাস্থ্যবিধি সংক্রান্ত সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী, আলোচনা এবং দিকনির্দেশনা। পরে ফার্মা সোসাইটি সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ওরাল স্বাস্থ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের চেয়ারপারসন ড. ইভা রহমান কবির, কো-উপদেষ্টা রিদওয়ান ইসলাম, সিনিয়র প্রভাষক সামিউল আলমসহ ফার্মেসি অনুষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
/এসএনএইচ/

সম্পর্কিত
ব্র্যাকের বদলে ‘স্যার ফজলে হাসান আবেদ ইউনিভার্সিটি’ করার প্রস্তাব
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি