শহীদদের স্মরণে গণস্বাস্থ্য কেন্দ্রের মোমবাতি প্রজ্জ্বলন

গণবি প্রতিনিধি
২৬ মার্চ ২০১৬, ০৩:২৯আপডেট : ২৬ মার্চ ২০১৬, ০৩:২৯

শহীদদের স্মরণে গণস্বাস্থ্য কেন্দ্রের মোমবাতি প্রজ্জ্বলন ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কাল রাতে বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।
শুক্রবার সন্ধ্যা ৭টায় গণস্বাস্থ্য কেন্দ্রের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের মূল ফটকে মোমবাতি জ্বালানো হয়। এরপরে তারা মোমবাতি হাতে ঢাকা-আরিচা মহাসড়কে কিছুক্ষণ অবস্থান করেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার মং ইউ চিং বলেন, ১৯৭১ সালের এই রাতে নিরীহ বাঙালির ওপর হায়েনার মতো হামলা করে হানাদার বাহিনী। ঢাকার রাস্তা আর অলি-গলিতে বাঙালির রক্তের হলি খেলায় মেতে ওঠে তারা। দেশের অন্যান্য স্থানে হত্যা করা হয় হাজার হাজার মানুষকে।
শিক্ষার্থীরা বলেন, মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তারা ২৫ মার্চের ভয়াবহতাকে স্মরণ করছেন।
/এসএনএইচ/

সম্পর্কিত
তনু হত্যার বিচার দাবিতে গণবিতে মোমবাতি প্রজ্জ্বলন
গণবি ছাত্র সংসদের অভিষেক ৪ এপ্রিল
গণবি’র ভর্তি পরীক্ষা ১৫ এপ্রিল
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি