তনু হত্যাকাণ্ড

বিচার দাবিতে ব্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

ব্রাক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৭ মার্চ ২০১৬, ১৮:৩১আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৮:৩৭

বিচার দাবিতে ব্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার গুলশান মহাখালী রাস্তায় শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
গত ২১ মার্চ রাতে কুমিল্লা ক্যন্টনমেন্টের অভ্যন্তরের আবাসিক এলাকায় ধর্ষণের পর তনুকে হত্যা করা হয়।
এ ঘটনার প্রতিবাদে বেলা সাড়ে ১১টায় গুলশান মহাখালী রাস্তার উভয় পাশ দাঁড়িয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের মুখে কালোকাপড় বাঁধা ও হাতে প্ল্যাকার্ড দেখা যায়। পরবর্তীতে শিক্ষার্থীদের এ উদ্যোগে সামিল হন শিক্ষকরা।
এছাড়া গত ২৫ মার্চ এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে।
/এসএনএইচ/

সম্পর্কিত
ব্র্যাকের বদলে ‘স্যার ফজলে হাসান আবেদ ইউনিভার্সিটি’ করার প্রস্তাব
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি