ইউডা’র পথচিত্র অঙ্কন ও গণহত্যা দিবস পালিত

ইউডা প্রতিনিধি
২৭ মার্চ ২০১৬, ১৮:৪০আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৮:৫৩

ইউডা’র পথচিত্র অঙ্কন ও গণহত্যা দিবস পালিত মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দীর্ঘ পথচিত্র অঙ্কন করে গণহত্যা দিবস পালন করেছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) কর্তৃপক্ষ।
গত শুক্রবার (২৫ মার্চ) রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ৫৫ হাজার স্কয়ার ফিট পথচিত্র অঙ্কন করে তারা গণহত্যা দিবস পালন করে।
স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (সোডা), কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (কোডা) এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে। গত কয়েক বছর ধরে এ কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানগুলো।
কর্মসূচিতে ইউডার চারুকলা বিভাগের পাঁচ শতাধিক নবীন ও প্রবীণ চারুশিল্পীদের তুলির আঁচড়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক ৫৫ হাজার স্কয়ার ফিট পথচিত্র আঁকা হয়।
১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীনিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালায়। যা ইতিহাসে নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ হিসেবে পরিচিত। পরে অনিবার্য হয়ে উঠা স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে ঐক্যবদ্ধ বাঙালিরা শুরু করে সশস্ত্র সংগ্রাম। নয় মাসের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।
কর্মসূচির প্রথম পর্বে এ পথচিত্র অঙ্কন উদ্বোধন করেন বরেণ্য শিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।

ইউডা’র পথচিত্র অঙ্কন ও গণহত্যা দিবস পালিত
দ্বিতীয় পর্বে সারারাত সোড, কোডা ও ইউডা’র শিক্ষক, শিক্ষার্থীসহ দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে পথনাট্য, গণসংগীত ও কবিতা পাঠের আসর, মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচিত্র, প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়। স্বাধীনতার আলো প্রজ্জ্বলন ও মৌনমিছিল উদ্বোধন করেন সোডা, কোডা ইউডার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুজিব খান। এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

২৫ মার্চ সূর্যাস্তের সাথে সাথে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে জাতীয় সংসদ ভবনের সামনের চত্ত্বরে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। কালো পতাকা উত্তোলন করেন সোডা, কোডা ইউডার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুজিব খান এবং জাতীয় পতাকা অর্ধনমিত করেন ইউডা’র উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ। এরপর শহীদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

/এসি-এইচএন/এসএনএইচ/

সম্পর্কিত
ইউডায় ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা: আগামী প্রজন্মের অনুপ্রেরণা’ শীর্ষক সেমিনার
নির্বাচন নিয়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
ইউডার সিএসই অনুষদের ৩২ তম ব্যাচের র‌্যাগ ডে অনুষ্ঠিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি