ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ মোয়াজ্জম হোসেন

ঢাকা কলেজ প্রতিনিধি
২৮ মার্চ ২০১৬, ১৬:৩৭আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৬:৪৩

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ মোয়াজ্জম হোসেন ঢাকা কলেজে ৭০তম অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জম হোসেন মোল্লাহ। এছাড়া কলেজের উপাধ্যক্ষ হয়েছেন কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ আহাম্মেদ সাজ্জাদ রশীদ।
রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক তুহিন আফরোজা আলম গত ফেব্রুয়ারিতে অবসর নেওয়ায় পদটি খালি হয়। এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন মোয়াজ্জম হোসেন। তিনি উপাধ্যক্ষ হওয়ার আগে কলেজের গণিত বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর কলেজের শিক্ষক সমিতি, সাংবাদিক সমিতি, কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর মোয়াজ্জম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় আমি গর্বিত। এ সময় তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
/আরজে/এসএনএইচ/

সম্পর্কিত
তনু হত্যার বিচার দাবিতে গণবিতে মোমবাতি প্রজ্জ্বলন
গণবি ছাত্র সংসদের অভিষেক ৪ এপ্রিল
গণবি’র ভর্তি পরীক্ষা ১৫ এপ্রিল
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি