গণবি ছাত্র সংসদের অভিষেক ৪ এপ্রিল

গণবি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১৭:১০আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৭:২৫

গণবি ছাত্র সংসদের অভিষেক ৪ এপ্রিল সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দ্বিতীয় কমিটির অভিষেক আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।
গত শনিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে বিকাল ৩টায় এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে থাকবেন ঢাকা-১৯ আসনের জাতীয় সংসাদ সদস্য ডা. এনামুর রহমান এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন।
অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ ও সার্বিক গঠনমূলক মতামত প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।
বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের।
২০১৩ সালের ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের প্রথম কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

/এসি-এমটি/এসএনএইচ/

সম্পর্কিত
তনু হত্যার বিচার দাবিতে গণবিতে মোমবাতি প্রজ্জ্বলন
গণবি’র ভর্তি পরীক্ষা ১৫ এপ্রিল
গণবি’র রাজনীতি ও প্রশাসন বিভাগের যুগপূর্তি পালিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি