কিলিং মিশনের তরুণরা কারা

উদিসা ইসলাম
২৭ এপ্রিল ২০১৬, ২১:২৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ২১:৫৬

জুলহাজ-তনয় খুনের ঘটনায় সন্দেহভাজন তরুণরা গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার রাজীবসহ এ পর্যন্ত আলোচিত হত্যাকাণ্ডগুলোর প্রায় সবগুলোতেই নেতৃত্ব দিয়েছে তরুণরা। সব শেষে জুলহাজ-তনয় হত্যাকাণ্ডেও সিসিটিভি ফুটেজে তরুণদেরই দেখা গেছে। এসব ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে- তরুণরা কেন এসব কিলিং মিশনে সম্পৃক্ত হচ্ছে, এরা কারা।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি ‘আনসার আল ইসলাম’ বা ‘আনসারুল্লাহ বাংলা টিম’- এর সঙ্গে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সামরিক প্রশিক্ষণ নেওয়া তরুণরাও জড়িয়ে পড়ছে।

তারা বলছেন, সব ধরনের প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে তারা তরুণদের আকৃষ্ট করে এবং দলে ভিড়িয়ে হত্যাকাণ্ডের প্রয়োজনীয়তার নসিহত দিয়ে তাদের উৎসাহিতও করে। জঙ্গি সংগঠনের নেতৃত্ব আর কিলিং মিশন দুটি ভিন্ন বিষয়। যারা নেতৃত্ব দেয় তারা কিলিং মিশনে অংশ নেয় না। জঙ্গিরা তরুণদের নানাভাবে উৎসাহিত করে কিলিং মিশনে পাঠায়। এছাড়া তরুণরা হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত পালাতে সক্ষম হবে ভেবেও এটা করা হয়ে থাকতে পারে।

ব্লগার হত্যার অভিযোগে আটক দুই তরুণ গত সোমবার কলাবাগানে বাসায় ঢুকে দুজনকে কুপিয়ে হত্যা করার পর পাঁচ জন লেক সার্কাসের ডলফিন গলি দিয়ে পালিয়ে যায়। সে সময় গলির ৬০ নম্বর বাসার সামনে তারা পুলিশের টহলদলের মুখোমুখি হয়। পুলিশ বলছে, হত্যাকারীরা পাঁচ থেকে ছয় জন একসঙ্গে দৌড়ে পালাচ্ছিল, যাদের বয়স ২০ থেকে ২৫। কেবল এক্ষেত্রেই নয়, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার ঘটনায়ও প্রত্যক্ষদর্শীর বয়ানে পাওয়া গেছে, মোটরসাইকেলযোগে দুই তরুণকে দ্রুত চলে যেতে দেখা গেছে।
অপরাধ বিশ্লেষক জিয়া রহমান মনে করেন, যেহেতু তরুণদের মনোযোগ দিয়ে কাজ করার প্রবণতা আছে, সে কারণে জঙ্গি ও মুক্তিযুদ্ধবিরোধীরা যখন কোনও স্লিপার সেল তৈরি করে, তখন তারা তরুণদের কথাই ভাবে। প্রযুক্তিতে ভীষণ দক্ষ তরুণদের একটা গোষ্ঠী এখনকার এই প্রক্রিয়াগুলো পরিচালনা করছে বলেও বিভিন্ন হত্যাকাণ্ড ও পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে বেরিয়ে এসেছে।
তিনি বলেন, এখন পর্যন্ত কিলিং মিশনে অংশ নিচ্ছে কুড়ি থেকে ২৫ বছরের তরুণরা। তরুণদের ভুল তথ্য দিয়ে হিংস্র করে তোলা সহজ। যারা যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতে চায়, তারা সমাজে ইসলামী আতঙ্ক ছড়িয়ে দিতে চেষ্টা করে এবং একজনকে কিশোর বয়সেই এসবের সঙ্গে সম্পৃক্ত করে ফেলে। ওয়াশিকুরের সন্দেহভাজন হত্যাকারী
এর আগে রাজধানীর বেগুনবাড়ীতে ব্লগার ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করার পর জড়িত সন্দেহে আটক হয় জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম। আটকের পর তারা হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকারও করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে খুনীদের যে বিবরণ পাওয়া যায় তাহলো- একজন খাটো ও স্বাস্থ্য মোটা, তার গায়ে ছিল সাদা পোশাক। অপরজনের গায়ে ছিল কোর্ট। তুলনামূলক লম্বা। দুই থেকে তিন মিনিটের মধ্যে কুপিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে গোয়েন্দা কর্মকতাদের পর্যবেক্ষণ বলছে, ব্লগার ওয়াশিকুর রহমান, অভিজিৎ কিংবা তারও আগে রাজীবসহ রাবি শিক্ষক অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম, রাজধানীর রাজাবাজারে মাওলানা নুরুল ইসলাম ফারুকী এবং গোপীবাগ সিক্স মার্ডারের ধরণ এক। সবখানেই প্রত্যক্ষদর্শীদের বয়ানে তরুণদের সম্পৃক্ততায় নিশ্চিত হয়।
তরুণদের সম্পৃক্ততার বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান বাংলা ট্রিবিউনকে বলেন, কেবল ২০ থেকে ২৫ নয়, কখনও কখনও আরও কম বয়সী তরুণরা এসব হত্যাকাণ্ডে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। যারা কাজটি করছে তারা নিম্ন-মধ্য-উচ্চ সকল বিত্তের মধ্যেই আছে। এই জঙ্গি গোষ্ঠীরা প্রযুক্তিতে খুব দক্ষ হওয়ায় এরা ইন্টারনেটেই নানা প্রপাগাণ্ডা ছড়িয়ে কিশোর ও তরুণদের কর্মী হিসেবে রিক্রুট করছে।
তিনি বলেন, শঙ্কার বিষয় হলো- সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর আনসারুল্লাহ বাংলা টিম বা আনসার আল ইসলাম নামে যা শোনা যাচ্ছে, সেসবের ক্ষেত্রেও এরা এমন তরুণদের রিক্রুট করে যারা টেকনোলজির দিক থেকে খুব দক্ষ। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাও সেই দলে জড়িয়ে পড়ছে।

ভিডিও দেখুন:

 



এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান