চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছরের বেশি নয়: সংসদে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৬, ১৯:১১আপডেট : ০৪ মে ২০১৬, ১৯:১১

সংসদে প্রধানমন্ত্রী (ফাইল ছবি)

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরের বেশি করার পরিকল্পনা সরকারের নেই বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা যুব বয়সের মেধাশক্তিকে কাজে লাগাতে চাই। সবাই যাতে সময়মতো চাকরিতে প্রবেশ করতে পারে সেজন্য বয়স ৩০ থেকে বাড়ানোর কোনও পরিকল্পনা আমাদের নেই।’

বুধবার জাতীয় সংসদে বগুড়া ৬ আসনের নুরুল ইসলাম ওমরের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার প্রশ্নোত্তরের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিলো। অন্যান্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

নুরুল ইসলাম ওমর তার সম্পূরক প্রশ্নে জানতে চান, বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর থেকে বাড়ানোর কোনও পরিকল্পনা আছে কি না।

ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে ৩০ বছর পার করলে কেউ যুবক থাকে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে সংসদ নেতা বলেন, ‘৩০ বছর পার করলে তো কেউ যুবক থাকে না। সবাই প্রৌঢ় হয়ে যায়। মাননীয় সংসদ সদস্য ওই প্রৌঢ়দের জন্য চাকরির ব্যবস্থার কথা বলছেন কি না বুঝতে পারছি না। কারণ ৩০ বছরের পর ‍চাকরি হলে সেটা তো যুবকদের জন্য চাকরি হবে না, প্রৌঢ়দের জন্য হবে।’

শিক্ষাক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে সংসদ নেতা বলেন, ‘বর্তমানে আমরা শিক্ষায় সেশনজট কমিয়ে আনতে সক্ষম হয়েছি। বর্তমানে ১৫-১৬ বছরে এসএসপি পাস করে শিক্ষার্থীরা ২৩ বছরে মার্স্টার্স পাস করে ফেলছে। ফলে পড়াশুনা শেষ করতে ২৪-২৫ বছরের বেশি লাগে না। এরপর চাকরির জন্য তাদের হাতে আরও অনেক সময় থাকে।’

আরও পড়ুন- 
ঢাকায় পশু কোরবানি হবে ৫২৮ জায়গায়

জরিমানা নির্ধারণ করে সংসদে পাট আইন উত্থাপন

/ইএইচএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম