ঢাকায় পশু কোরবানি হবে ৫২৮ জায়গায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৬, ১৭:০৪আপডেট : ০৪ মে ২০১৬, ১৭:২৯

পশু কোরবানি

ঈদুল আজহায় ঢাকার দুই সিটি করপোরশনে পশু কোরবানির জন্য ৫২৮টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ধর্মীয় রীতি মেনে পশু কোরবানি ও গোস্ত কাটার জন্য পেশাদার ব্যক্তিদের তালিকাও তৈরি করা হয়েছে।
বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ কথা জানান সচিব আবদুল মালেক। তিনি বলেন, এবার যেহেতু বর্ষা মৌসুমে কোরবানির ঈদ হবে, তাই আগে থেকেই এ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপরেশনের প্রতিনিধিসহ দেশের ১১টি সিটি করপোরেশন এবং বিভিন্ন পৌরসভার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে জানানো হয়, এখন পর্যন্ত প্রাথমিকভাবে ২০৪টি স্থান নির্ধারণ করা হয়েছে। শুধু পশু জবাই করার জন্য ৩৩৬ জনের তালিকা করা হয়েছে। এছাড়া গোস্ত কেটে প্রস্তুত করার জন্য ২০৫ জনের তালিকা করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এখন পর্যন্ত প্রাথমিকভাবে ৩২৪টি স্থান নির্ধারণ করা হয়েছে। পশু জবাইয়ের জন্য ৩৬০ ও গোস্ত কেটে প্রস্তুত করার জন্য ২৭৫ জনের তালিকা করা হয়েছে।
এছাড়া চট্টগ্রামে ৩৮৭টি, খুলনায় ১৫৫টি, নারয়ণগঞ্জে ১৯০টি, গাজীপুরে ৪১৪টি, রাজশাহীতে ১৫০টি, রংপুরে ৩৩টি, বরিশালে ১৪০টি, সিলেটে ২৭টি স্থান নির্ধারণ করা হয়। আর চট্টগ্রামে ১৭০, নারায়ণগঞ্জে ২০০, গাজীপুরে ৪১৪, রাজশাহীতে ৩৭৭, রংপুরে ৩৩, বরিশালে ২৮০ এবং সিলেটে ৭৫৫ জন মাওলানার তালিকা তৈরি করা হয়েছে প্রাথমিকভাবে।

সভায় কোরবানির সময় শহর ও মহানগরীগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে জন্য দেশের জেলা প্রশাসকদের সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: সিঙ্গাপুরে আটক ৮ বাংলাদেশি আইএস কিনা নিশ্চিত নয়

ওএফ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম