পাইপলাইনের পরিবর্তে এলপি গ্যাস সরবরাহের পরিকল্পনা সরকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৬, ২০:৫৮আপডেট : ০৪ মে ২০১৬, ২০:৫৯

গ্যাস

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার বাসাবাড়িতে পাইপলাইনের পরিবর্তে সিলিন্ডারের মাধ্যমে এলপি গ্যাস সরবরাহের পরিকল্পনা করেছে। এজন্য আবাসিক খাতে এলপিজি’র ব্যবহার বাড়ানোর পাশাপাশি  এর সহজলভ্যতা নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংসদে জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ একথা বলেন। সারাদেশে গ্যাসের সংকট থাকায় আপাতত বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানান প্রতিমন্ত্রী।

সরকারি দলের সদস্য সুবিদ আলী ভুঁইয়ার প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা ৩ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। গত সাত বছরে গ্যাসের উৎপাদন প্রায় দ্বিগুণ বাড়লেও চাহিদা তার চেয়ে বেশি বেড়েছে। যে কারণে বর্তমানে দৈনিক ঘাটতির পরিমাণ ৫০০ মিলিয়ন ঘনফুট।

নসরুল হামিদ জানান, ২০২১ সালের মধ্যে ৫৭টি অনুসন্ধান কূপ খনন, ৪৩টি উন্নয়ন কূপ খনন এবং ২০টি কূপের ওয়ার্কওভার করার পরিকল্পনা আছে। এসব কূপ থেকে আনুমানিক ১ হাজার ৭৮ থেকে ১ হাজার ২৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যায়।

প্রতিমন্ত্রী আরও বলেন, ২০১৭ সাল নাগাদ ৫০০ এমএমসিএফডি গ্যাসের সমতুল্য এলএনজি আমদানি করা হবে। এ ছাড়া মহেশখালী ও পায়রায় ২০২২ সাল নাগাদ ২ হাজার এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন দুটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজ শেষে গ্যাসের সংকট কমে যাবে।

আরও পড়ুন- 
রিজার্ভ চুরি তদন্তে ইন্টারপোলের ছয় সদস্য ঢাকায়

সহসাই রোহিঙ্গাদের ফেরত নিচ্ছে না মিয়ানমার

/ইএই্চএস/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম