সংসদ অধিবেশন প্রত্যক্ষ করলেন কুয়েতের প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৬, ২০:২৪আপডেট : ০৪ মে ২০১৬, ২১:১০

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ জাতীয় সংসদের অধিবেশন গ্যালারিতে বসে সরাসরি প্রত্যক্ষ করলেন বাংলাদেশ সফররত কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ। বুধবার বিকেলে অধিবেশনের শুরুতেই কুয়েতের প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীসহ সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। |
এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী কুয়েতের প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি সংসদকে অবহিত করেন। সংসদ সদস্যরা টেবিল চাপড়ে অতিথিদের স্বাগত জানান।
অারও পড়তে পারেন: যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইলেন বাংলাদেশি ব্লগার রবি
সফররত কুয়েতের প্রধানমন্ত্রীর সংসদে থাকার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নোত্তর-পর্ব চলছিলো। প্রশ্নোত্তরেও প্রধানমন্ত্রী কুয়েতের প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি উল্লেখ করে তাদের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে কথা বলেন।
দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ৫টি দেশ সফরের অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশে এসে পৌঁছান কুয়েতের প্রধানমন্ত্রী।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, অর্থ ও তেলমন্ত্রী আনাস খালেদ আল-সাবাহ,শিক্ষামন্ত্রী বদর হামাদ আল-ইসাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এই সফরে রয়েছেন।

আরও পড়তে পারেন: মানিকগঞ্জে বিএনপি’র দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

ইএইচএস/ এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম