‘রাগ করে’ নিজ গায়ে আগুন দিলেন স্বামী, দগ্ধ স্ত্রীও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৬, ০২:০১আপডেট : ০৯ মে ২০১৬, ০২:০৩

‘স্ত্রীর সঙ্গে রাগ করে’ নিজের গায়ে আগুন দিয়েছেন রোকনুজ্জামান (৪৮) নামে এক ব্যক্তি। তাকে রক্ষা করতে গিয়ে পুড়ে গেছেন স্ত্রী আকলিমা বেগম। রাজধানীর মিরপুরে রবিবার সকালে মিরপুর-১ দিয়াবাড়ি সিটি কলোনির বাসায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক দগ্ধ রোকনুজ্জামানের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

রোকনুজ্জামানকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, রোকনুজ্জামানের (৪৮) শরীরের ৫২ শতাংশ ও আকলিমার (২৫) পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে।

আরও পড়ুন:  শেখ হাসিনা দিল্লি চায় এ বছরেই হোক শেখ হাসিনার ভারত সফর

ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, রবিবার সকালে রাজধানীর মিরপুর-১ এর দিয়াবাড়ি সিটি কলোনির বাসা থেকে গার্মেন্টসে কাজে যাচ্ছিলেন বলে জানান আকলিমা। তখন বাসার সামনের রাস্তায় স্বামী রোকনুজ্জামান গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও  দগ্ধ হন।

ঘটনার আগে তার সঙ্গে স্বামীর ঝগড়া হয়েছিল বলে জানান আকলিমা। তিনি রোকনুজ্জামানের দ্বিতীয় স্ত্রী।

বিষয়টি দারুস সালাম থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এই ইনচার্জ।

/জেইউ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের