আয়তনে দ্বিগুণ হচ্ছে রাজধানী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৬, ১৪:১৩আপডেট : ০৯ মে ২০১৬, ১৭:৪৬

রাজধানী ঢাকা

ঢাকা সিটি করপোরেশনের আয়তন দ্বিগুণ হচ্ছে। ১২৯ বর্গকিলোমিটার থেকে বেড়ে ২৭০ বর্গকিলোমিটার হতে যাচ্ছে রাজধানী ঢাকার আয়তন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সংক্রান্ত এক প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

নিকারের বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। সচিব বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে রাজধানীর আশপাশের ১৬টি ইউনিয়ন অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে ঢাকা উত্তরে ৮টি ও ঢাকা দক্ষিণে ৮টি ইউনিয়ন যুক্ত হবে।

সচিব জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে যে ৮টি ইউনিয়ন যুক্ত হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে, বেরাইদ, ভাটারা, বাড্ডা, সাতাঁরকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে- শ্যামপুর, মাতুয়াইল, ডেমরা, দনিয়া, নাসিরাবাদ, সারুলিয়া, দক্ষিণগাঁও ও মান্ডা। নিকার এর সভা

২০১১ সালের হিসাব অনুযায়ী এই ১৬টি ইউনিয়নের জনসংখ্যা ১০ লাখ বলেও জানান সচিব। এগুলো যুক্ত হওয়ার পর ঢাকা সিটি করপোরেশনের জনসংখ্যাও বাড়বে। তখন ঢাকা উত্তরের জনসংখ্যা দাঁড়াবে ১ কোটি ৬ লাখ ২৬ হাজার ১৭ জনে। আর দক্ষিণের জনসংখ্যা হবে ৭৫ লাখ ৫৮ হাজার ২৫ জন। দুই সিটি করপোরেশন এলাকার সর্বমোট জনসংখ্যা দাঁড়াবে ১ কোটি ৮১ লাখ ৮৪ হাজার ৪১।

সচিব জানান, নিকারের সভার আগে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পাঁচটি এজেন্ডার মধ্যে দু’টি ছিল আইন সংক্রান্ত এবং বাকি তিনটি অবহিতকরণ। তিনি জানান, বৈঠকে ‘ক্যাডেট কলেজ আইন-২০১৬’ এবং ‘সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন-

হ্যাকারদের কাজ সহজ করে দিয়েছিল সুইফট নিজেই: সিআইডি

ইবিতে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা

/ওএফ/এফএস/এপিএইচ/     

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম