অস্ট্রেলিয়ায় কার্গো সার্ভিসে আর নিষেধাজ্ঞা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৬, ১৬:৫৫আপডেট : ০৯ মে ২০১৬, ১৭:১৮

কার্গো বিমান বাংলাদেশ থেকে কার্গো সার্ভিসের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
এর ফলে অস্ট্রেলিয়ায় সরাসরি পণ্য পাঠানোতে আর কোনও বাধা থাকলো না।
রাশেদ খান মেনন বলেন, অস্ট্রেলিয়া গত ডিসেম্বরে বাংলাদেশ থেকে আকাশপথে কার্গো সার্ভিসে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সম্প্রতি হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নতির ফলে অস্ট্রেলিয়া সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ৫ মে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন আমাদের চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নত নয়, এ কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে কার্গো সার্ভিসে নিষেধাজ্ঞা জারি করেছিল অস্ট্রেলিয়া। পরে যুক্তরাজ্যও একই নিষেধাজ্ঞা জারি করে। একইসঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক চিঠিতে জানান, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নত না করলে সরাসরি ঢাকা-লন্ডন সব ধরনের ফ্লাইটেই নিষেধাজ্ঞা জারি করা হবে।
এর আগে যুক্তরাজ্যের পক্ষ থেকে বিমানবন্দরের নিরাপত্তা ত্রুটি ও এর উন্নয়নের জন্য বাংলাদেশকে একাধিক প্রতিবেদন দেওয়া হয়। কিন্তু সরকার এ বিষয়ে কিছুটা নির্লিপ্ত থাকে। শেষ পর্যন্ত ক্যামেরনের চিঠি পেয়ে সরকার বেকায়দায় পড়ে নড়েচড়ে বসে। তড়িঘড়ি করে একটি ব্রিটিশ প্রতিষ্ঠানকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: পাকিস্তানকে কড়া সমালোচনা করে চিঠি
সিএ/এফএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি