পাকিস্তানকে কড়া সমালোচনা করে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৬, ১৫:৫৯আপডেট : ০৯ মে ২০১৬, ১৬:২৯

ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলম পাকিস্তানের কড়া সমালোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।  জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের রিভিউ খারিজ হওয়ার পর শুক্রবার পাকিস্তান এক  বিবৃতি দেয়। এর প্রতিবাদে পাকিস্তানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে বিষয়টির সমালোচনা করে চিঠি দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলমকে এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বিষয়টি জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মিজানুর রহমান। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১৫ মিনিটের সংক্ষিপ্ত বৈঠকে বসেন পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলম ।
বৈঠক শেষে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তানের এই বিবৃতি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আপনারা জানেন, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর উচ্চ আদালতের রিভিউ আবেদন খারিজ হওয়ার পরে পাকিস্তান এক বিবৃতি দেয়। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা এই বিবৃতির কড়া প্রতিবাদ করে আনুষ্ঠানিক পত্র দিয়েছি।
পত্র হস্তান্তরের পরে রাষ্ট্রদূত কিছু বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রদূত সুজা আলম আমাকে জানিয়েছেন, তিনি এটি তার কর্তৃপক্ষকে অবহিত করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন:  পাকিস্তানকে কড়া সমালোচনা করে চিঠি নিজামীর চূড়ান্ত রায় প্রকাশ, ট্রাইব্যুনালে যাবে আজই

/এসএসজে/এনএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী