জনহয়রানি হলে কাউকে ছাড় দেওয়া হবে না: ভূমিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৬, ০৯:৪৭আপডেট : ১০ মে ২০১৬, ০৯:৪৮

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ

জনসেবা ছাড়া জনহয়রানি হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

এসিল্যান্ডদের উদ্দেশে তিনি বলেন, মানবিক মূল্যবোধ বজায় রেখে জনকল্যাণে সেবামূলক কাজে নিজেদের সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে।

সোমবার রাজধানীর নীলক্ষেতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে ২ সপ্তাহব্যাপী দ্বিতীয় ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ প্রশিক্ষণে ৩২ জন এসিল্যান্ড অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন: ‘পাকিস্তান খালেদা জিয়ার জন্য তদবির করছে’

ভূমিমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ আপনাদের বিবেক, বুদ্ধি, বিবেচনার ওপর ভরসা করে থাকে। তাদের নিরাশ করবেন না। প্রচলিত আইন অনুযায়ী ভূমির মালিকানা বুঝিয়ে দেবেন।’

তিনি বলেন, ‘আমরা ভূমিদস্যু, দালাল, ফরিয়া উচ্ছেদে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। এতে মন্ত্রী সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের ইচ্ছা রয়েছে, ভূমি সংক্রান্ত বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার।’ খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম