শেষ দেখার জন্য কারাগারে ডাকা হয়েছে নিজামীর পরিবারকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৬, ১৮:৫৯আপডেট : ১০ মে ২০১৬, ১৯:০৩

মতিউর রহমান নিজামী শেষবারের মত দেখা করার জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর পরিবারকে কারাগারে ডাকা হয়েছে। কারাসূত্র জানিয়েছে, রাত আটটার মধ্যে তাদের দেখা করতে হবে। তবে কতজনকে দেখা করতে দেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

নিজামীর আইনজীবী বলেন, পরিবারের সদস্যরা এখন যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। সন্ধ্যা ৬টার কিছু পরে তাদের সাক্ষাতের জন্য ডেকে পাঠানো হয়।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাওয়ায় ফাঁসি কার্যকর হতে পারে যেকোনও সময়ই।

গত বৃহস্পতিবার রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজের পর কাশিমপুর কারাগারে পরিবারের সঙ্গে সাক্ষাতেও নিজামী প্রাণভিক্ষা না চাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন। তখন পরিবারের বরাত দিয়ে আইনজীবী তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, তিনি (নিজামী) বলেছেন, জীবন-মৃত্যুর মালিক আল্লাহ। কারও কাছে তিনি প্রাণভিক্ষা চাইবেন না।

প্রসঙ্গত, গত সোমবার সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী বিকেল ৫টা ৩ মিনিটে পূর্ণাঙ্গ রায় বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছে দেন। এরপর বাকি কার্যক্রম শেষ করে তা কারাগারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার জেলা প্রশাসকের (ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট) কাছে পাঠানো হয়। সোমবার রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির (কনডেমড) সেলে থাকা নিজামীকে তা পড়ে শোনান কারা কর্তৃপক্ষ। এরপর চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। নিজামীকে গত রবিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

আরও পড়ুন: যেকোনও সময় নিজামীর ফাঁসি কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
/ইউআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম