রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাননি জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী। তাই যেকোনও সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ফাঁসি কার্যকরের জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন, সেসব চলছে। এখন অপেক্ষা করুন, দেখতে পাবেন।
রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির (কনডেমড) সেলে থাকা নিজামীকে তা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। এরপর চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। এর আগে নিজামীকে গত রবিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
/জেইউ/এপিএইচ/








