‘প্রকল্প কি উন্নয়নের জন্য, নাকি কমিশন খাওয়ার জন্য’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ১৪:১৭আপডেট : ১২ মে ২০১৬, ১৪:১৭

শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রকল্প করা নিয়ে এবার একনেকের মিটিংয়ে প্রশ্ন করেছিলাম। আমরা যখন প্রকল্প নেই তখন কোন বিষয়টি মাথায় রাখি? দেশের সার্বিক উন্নয়ন নাকি প্রকল্প তৈরির মধ্য দিয়ে কিছু কমিশন খাওয়া? কোনটা আসলে গুরুত্বপূর্ণ?’
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রকল্প করার সময় একটা বিষয় মাথায় রাখার অনুরোধ করবো। সেটা হলো- কোথায় কোন প্রকল্প সত্যিকারভাবে প্রয়োজন আর কতটুকু প্রয়োজন ওটা মাথায় রেখে কাজ করবেন।’
বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২১তম জাতীয় সম্মেলন ও ৩৯তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের ৮০-৮৫ ভাগ সরকারি উন্নয়ন কার্যক্রম মূলত আপনারাই করে থাকেন। আমার প্রকল্প পাস করি। মাঠ পর্যায়ে গিয়ে এটার বাস্তবায়ন করেন আপনারা। আপনাদের দক্ষতা, আন্তরিকতা ও সততার ওপর নির্ভর করে প্রকল্পের সফল বাস্তবায়ন।’
জনসংখ্যা ইস্যুতে তিনি বলেন, ‘যদি আমার বলি, দুটা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। এক্ষেত্রে যদি কারও পাঁচ সন্তান হয়, তাহলে সেই কি বাবা-মা তাদের সন্তানকে ফেলে দিতে পারে। কখনই ফেলে দেয় না। বরং সবাইকে খাবার, শিক্ষা দিয়ে মানুষ করার চেষ্টাই করে। আমরাও সেই মানসিকতা নিয়ে দেশ চালাই। জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘জনসংখ্যা আমাদের সম্পদ। আমরা এটাকে সমস্যা মনে করি না। এই জনশক্তিকে যদি সঠিকভাবে শিক্ষা, প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে আমরা অবশ্যই এগিয়ে যাবো। জনশক্তিকে জনসম্পদে পরিণত করা গেলে এটা কখনওই সমস্যা নয়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বর্তামনে বিশ্বে অনেক দেশ আছে যাদের দক্ষ জনশক্তি নেই। অর্থাৎ ইয়াং জেনারেশনের অভাব। সব ওল্ড এইজড কান্ট্রি হয়ে গেছে। আমরা তাদের লোক দেই। যারা তাদের অর্থনীতিতে অবদান রাখে। আমাদের দেশ ভবিষ্যতে এ ধরনের সংকটে পড়ুক এটা চাই না। এজন্য আমরা জনসংখ্যাকে সংকট বলে মনে করি না, সম্পদ মনে করি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবিইর সভাপতি এ কে এম হামিদ।
আরও পড়ুন: ‘রহস্যজনক’ নিখোঁজের মামলার তদন্তেও রহস্য!

/পিএইচসি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম