পঞ্চম ধাপে বিনা ভোটে ৪২ জন চেয়ারম্যান নির্বাচিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৬, ১৮:৪৩আপডেট : ১৬ মে ২০১৬, ১৮:৪৯

ইউপি নির্বাচন ২০১৬ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ৫ ধাপে এ পর্যন্ত ১৯২ জন নির্বাচিত হলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। অপরদিকে অন্যান্য ধাপের ধারাবাহিকতায় এই ধাপে ১শ’টি ইউপিতে কোনও প্রার্থী দিতে পারেনি বিএনপি।
সোমবার পঞ্চম ধাপের ৭২৯টি ইউপির চেয়ারম্যান পদের প্রার্থী তালিকা গণমাধ্যমে পাঠিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষের ৫ দিনের মাথায় কমিশন এ তালিকা প্রকাশ করল। গত ১২ মে ছিল পঞ্চম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগে অন্যান্য ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার পর কমিশনের পক্ষ থেকে একটি প্রার্থী তালিকা প্রকাশ হয়ে থাকলেও এই ধাপে সেটাও হয়নি। আগামী ২৮ মে এই ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২১ এপ্রিল এর তফসিল ঘোষণা করে ইসি।
কমিশন প্রকাশিত প্রার্থী তালিকায় দেখা গেছে- ৭২৯টি ইউপিতে মোট প্রার্থী সংখ্যা ৩ হাজার ২৫৪ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৭২৭ জন ও স্বতন্ত্র এক হাজার ৫২৭ জন।
রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন ৭২৬ জন। দলটির কিশোরগঞ্জের অষ্টগ্রামের খয়েরপুর ও আদমপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবার খাড়েরা ইউপিতে কোনও প্রার্থী নেই। এদিকে ৭২৯ ‌ইউপির মধ্যে বিএনপির প্রার্থী রয়েছে ৬২৯টিতে। তাদের ১শ’ ইউপিতে দলীয় প্রার্থী নেই। এর আগের ৪ ধাপে ২ হাজার ৬৬৯টি ‌ইউপির মধ্যে ৩৮৫টিতে তাদের কোনও প্রার্থী ছিল না।

অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টির ১৭৭ জন, জাসদ-ইনুর ২১ জন, বিকল্প ধারা বাংলাদেশের ২ জন, ওয়ার্কার্স পার্টির ১৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ১২২ জন, জাতীয় পার্টি-জেপি ২ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ-এর ১১ জন, সিপিবি’র ৫ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৬ জন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ৭ জন ও অন্যান্য দলের ১ জন চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।

/ইএইচএস/এএইচ/

আরও খবর পড়ুন-

আসলাম-চৌধুরী আসলাম চৌধুরী ৫৪ ধারায় ৭ দিনের রিমান্ডে

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম