লন্ডন থেকে আজ বুলগেরিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৬, ০৯:১৮আপডেট : ১৮ মে ২০১৬, ২০:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল উইমেন লিডারস ফোরামে’ অংশ নিতে তিনদিনের সরকারি সফরে স্থানীয় সময় বুধবার সকালে বুলগেরিয়ার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে (বিএ ০৮৯০) লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৮ টা ২০ মিনিটে (লন্ডন সময়) বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি। ফ্লাইটটি সোফিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে ১টা ১৫ মিনিটে (বুলগেরিয়ার স্থানীয় সময়) অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ফোরামে অংশ নেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করবেন।

বুলগেরিয়ার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভেজদি রাশিদভ, বুলগেরিয়ান ওমেন কাউন্সিলের নির্বাহী পরিচালক ভেনিয়া কানেভা এবং বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

অভ্যর্থনা জানানোর পর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা নিয়ে হোটেল মারিনেলা সোফিয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই বুলগেরিয়া সফরকালিন সময়ে প্রধানমন্ত্রী অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী এদিন বিকেলে সোফিয়ার জাতীয় আর্ট গ্যালারিতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ওমেন লিডারস ফোরাম’র উদ্বোধনি অনুষ্ঠানে অংশ নেবেন। একইদিনে প্রধানমন্ত্রী ফোরামে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মূল প্রবন্ধও উপস্থাপন করবেন।

বুলগেরিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং শ্রম ও সামাজিক পলিসি বিষয়ক মন্ত্রী ইভাইলো কালফিন, জ্বালানি বিষয়ক মন্ত্রী তেমেতুজকা পেটকোভা, আঞ্চলিক উন্নয়ন এবং গণপূর্ত বিষয়ক মন্ত্রী লিলিয়ানা পাভলোভা, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা, বুলগেরিয়ার জাতীয় সংসদের চেয়ারওমেন সেটস্কা সাচিভা এবং সিইও, সিমেন্স বুলগেরিয়া এবং চেয়ারপারসন বুলগেরিয়ান কাউন্সিল অব ওমেন ইন বিজনেস বরিয়ানা মানোলোভা অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ার রাষ্ট্রপতি রোজেন পেনিলিয়েভের সঙ্গে রাষ্ট্রপতির প্রাসাদে সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র মন্ত্রলালয় সূত্র জানায়, আগামী ২০ মে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর উভয়ের উপস্থিতিতে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং তারা যৌথ বিবৃতি দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্র্যান্ড হোটেল সোফিয়াতে ইউনেস্কোর মহাপরিচালক এবং সিমেন্স এর সিইও এবং চেয়ারপারসন বুলগেরিয়ান কাউন্সিল অব ওমেন ইন বিজনেস বরিয়ানা মানোলোভা আয়োজিত এক নৈশভোজ সভায় যোগ দেবেন।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সম্মানে বুলগেরিয়ার জাতীয় সংসদের চেয়ারওমেন সেটস্কা সাচেভার উদ্যোগে গ্র্যান্ড হোটেল সোফিয়াতে আয়োজিত ভোজ সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২১ মে সকাল ৬টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

ইসরাইলের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বিএনপি: প্রধানমন্ত্রী

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম