রাজাকার ইউসুফ আলীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৬, ১০:৪৮আপডেট : ১৯ মে ২০১৬, ১২:৪১

ঢামেক একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রাজাকার মোহাম্মদ ইউসুফ আলী (৭০) ঢাকা মেডিক্যাল কলেজ  (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টায় মেডিক্যালের কারা হেফাজতে তার মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মোহাম্মদ জাকারিয়া ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২০ এপ্রিল অসুস্থতাজনিত কারণে ইউসুফ আলীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৫ সালের ডিসেম্বরে ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে গত অক্টোবরে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারেই বন্দি ছিলেন।

তার বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় নোয়াখালী জেলার সুধারাম উপজেলায় রাজাকারদের সহযোগিতা করার অভিযোগ ছিল। এছাড়াও ওই এলাকায় ধর্ষণ, ঘরবাড়ি পোড়ানো ও নির্বিচারে মানুষ হত্যার অভিযোগ ছিল ইউসুফের বিরুদ্ধে। দেশ স্বাধীন হওয়ার পর রাজাকার ইউসুফ নিজেকে বাঁচানোর জন্য নোয়াখালী থেকে পালিয়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামে বসবাস শুরু করেছিলেন।

আরও পড়ুন- 

অধ্যাপক রেজাউল হত্যা মামলায় গ্রেফতার শিবির নেতার মৃত্যু

/এমও/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম