বাংলাদেশে স্বতন্ত্র শিশু কমিশন গঠন করা প্রয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৬, ১৯:৪০আপডেট : ১৯ মে ২০১৬, ১৯:৪৫

কাজী রিয়াজুল হক বিভিন্ন দেশে শিশুদের জন্য একটি স্বতন্ত্র কমিশন আছে। তাই অন্যান্য দেশের আদলে বাংলাদেশেও একটি স্বতন্ত্র শিশু কমিশন গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের পূর্ণকালীন সদস্য কাজী রিয়াজুল হক।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শিশুদের স্বতন্ত্র কমিশন অধিদফতর প্রসঙ্গে কাজী রিয়াজুল হক বলেন, ‘আমরা চাই- বাংলাদেশের শিশুদের সুরক্ষায় বিশ্বের অন্য দেশের মতো একটি স্বতন্ত্র অধিদফতর বা কমিশন গঠন করা হোক। যেভাবে মহিলা অধিদফতর গঠন করা হয়েছে, সেভাবে শিশু অধিদফতর গঠন করা হোক।’
সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল- ২০১৬ সালের মধ্যে শিশুশ্রম নিরসন করা হবে। কিন্তু তা এখনও সরকার করতে পারেনি বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তৃতীয় বিশ্বের দেশগুলোতে শিশুরা বেশি নির্যাতিত উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের শিশুদের সুরক্ষার জন্য যদি একটি স্বতন্ত্র কমিশন থাকে তাহলে যার যে কাজ সে কাজটি সঠিকভাবে হচ্ছে কিনা তা মনিটরিং করা যাবে।’

শিশু অধিকার আইন প্রসঙ্গে কাজী রিয়াজুল হক বলেন, ‘কেবিনেটে শিশু অধিকার নিয়ে নীতিমালা প্রস্তুত হয়েছে। আর এ নীতিমালা বাস্তবায়ন করতে একটি স্বাধীন কমিশনের প্রয়োজন, এতে কাজে গতি আসবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘শিশুদের জন্য বছরে ৩৪৩ কোটি টাকা বরাদ্দ করতে পারলে তারা মাসে তিন হাজার ৬০০ টাকা পাবে, যা দিয়ে ভোকেশনাল ট্রেনিং বা লেখাপড়া করতে পারবে তারা। আর এভাবেই শিশুশ্রম নিরসন করা যাবে।’

সংগঠনের চেয়ারপারসন মো. ইমারুনুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নেতারা।

/এসআইএস /এএইচ/

আরও খবর পড়ুন-

সংবাদ সম্মেলনে সেলিম ওসমান ১ ‘আমি ক্ষমা চাইব না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম