আনসারুল্লাহ'র ছয় সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৬, ১৩:১৯আপডেট : ২০ মে ২০১৬, ২০:১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আনসারুল্লাহ বাংলা টিমের ছয় সদস্য (ধরার জন্য পুরস্কার ঘোষিত ) যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য স্থল ও বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ব্লগার, লেখক ও প্রকাশক হত্যার ঘটনায় বৃহস্পতিবার ডিএমপি’র পক্ষ থেকে এ ছয়জনের বিরুদ্ধে দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত সর্বমোট ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে ছবি প্রকাশ করা হয়।

পুরস্কার ঘোষিত জেএমবি সদস্যরা হচ্ছেন শরিফুল ওরফে সাকিব ওরফে শরিফ ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদী-১, সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২, সিফাত ওরফে সামির ওরফে ইমরান, আ. সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সালমান ওরফে সাদ, শিহাব ওরফে সুমন ওরফে সাইফুল ও সাজ্জাদ ওরফে সজিব ওরফে সিয়াম ওরফে শামস। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের গ্রেফতার হওয়া সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে আনসারুল্লাহ বাংলা টিমের এই ছয় শীর্ষ জঙ্গিকে শনাক্ত করেছে পুলিশ।

পুরস্কার ঘোষিত এসব জঙ্গি ব্লগার অভিজিৎ রায়, নীলাদ্রি নীল, নাজিমউদ্দিন সামাদ, রিয়াদ মোর্শেদ বাবু, ওয়াশিকুর রহমান বাবু, প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যায় ও আহমেদুর রশিদ টুটুল হত্যা চেষ্টায় সরাসরি জড়িত বলে পুলিশ জানায়।

আরও পড়ুন-

এবার কুষ্টিয়ায় হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা 

/জেইউ/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান