কুষ্টিয়ার সদরে হোমিও চিকিৎসক সানোয়ার হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যার দায় স্বীকারের বিবৃতি প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)-এর প্রচারণামূলক সংবাদ সংস্থা ‘আমাক’। এর আগে শুক্রবার সকাল ১০টায় ওই চিকিৎসককে শহরের বটতল শিশির মাঠ এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘দাওলাতুল ইসলামের সৈনিকগণ বাংলাদেশের পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলায় খৃস্টান ধর্মের দিকে আহ্বানকারী একজন ডাক্তারকে হত্যা করেছে।’
নিহত সানোয়ার হোসেন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত মীর বজলুর রহমানের ছেলে।
চিকিৎসক হত্যার এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানও গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য এই শিক্ষককে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন: এবার কুষ্টিয়ায় হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা
/ইউআই/এইচকে/








