বুয়েটের উপাচার্য খালেদা একরাম আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৬, ১০:৪৬আপডেট : ২৪ মে ২০১৬, ১২:০২

খালেদা একরাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুয়েট উপাচার্যের ব্যক্তিগত সহকারী কামরুল হাসান মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলতি মাসের মাঝামাঝিতে নন হসকিন্স লিম্ফোমাসহ বেশ কিছু শারীরিক সমস্যার চিকিৎসার জন্য খালেদা একরামকে ব্যাংককে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার রাতে মারা যান তিনি।
বুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহ আলম বলেন, খালেদা একরামের মরদেহ দেশে আনার ব্যাপারে তার পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
খালেদা একরামের জন্ম ১৯৫০ সালের ৬ আগস্ট। তিনি বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ছিলেন। ৪০ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন তিনি।
২০১৪ সালের সেপ্টেম্বরে চার বছরের জন্য বুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান খালেদা একরাম।

আরও পড়ুন: টেক্সটাইল কর্মকর্তা হত্যা ঘটনায় আটক ৫

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম