দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ মে ২০১৬, ০২:৫৩আপডেট : ৩০ মে ২০১৬, ০৩:০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের আমন্ত্রণে সে দেশে চারদিনের সরকারি সফরশেষে রবিবার রাতে দেশে ফিরেছেন।
জাপান সফরকালে শেখ হাসিনা ২৭ মে নাগোয়া শহরে অর্থনৈতিকভাবে উন্নত বিশ্বের ৭টি দেশের জোট জি-৭’র আউটরিচ সভায় যোগ দেন।
আরও পড়তে পারেন: ‘নতুন প্ল্যাটফর্ম’ চায় বিএনপি
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি রবিবার রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে প্রধানমন্ত্রী জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং জাপানের চিফ প্রটোকল কাওরু শিমাজাকি সাও প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
শেখ হাসিনা জি-৭ আউটরিচ বৈঠকে দু’টি অধিবেশনে আলোচনায় অংশ নেন এবং বক্তব্য প্রদান করেন। তিনি ফটোসেশনেও যোগ দেন এবং অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে ভোজসভায় অংশ নেন।
আরও পড়তে পারেন: সরকারের মেয়াদ কমানোর প্রস্তাব দিলেন বদরুদ্দোজা চৌধুরী
আউটরিচ সভার পাশাপাশি শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং শ্রীলংকার প্রেসিডেন্ট মিরথিপালা শ্রিসেনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
প্রধানমন্ত্রী জাপানের নেতৃস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রাতঃরাশ সভায় মিলিত হন এবং এফবিসিসিআই ও জেট্রো’র মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

তিনি জাপানের রাজধানী টোকিও’র ইমপেরিয়াল হোটেলে প্রবাসী বাংলাদেশীদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন এবং বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করেন।

তথ্যসূত্র: বাসস

/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম