বাজেট অধিবেশন শুরু হচ্ছে বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৬, ১৭:৩৫আপডেট : ৩১ মে ২০১৬, ১৭:৫০

সংসদ অধিবেশন বুধবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন। এটি সরকারের বর্তমান মেয়াদের তৃতীয় ও দেশের ইতিহাসে ৪৫তম বাজেট অধিবেশন। আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ হবে।
চলতি দশম সংসদের একাদশ এই অধিবেশন বিকেল ৫টায় শুরু হবে। এর আগে বিকেল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের সময়সূচি নির্ধারিত হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ১৫ মে তার সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিশেন আহ্বান করেন। এর আগে ৫ মে চলতি সংসদের দশম অধিবেশন শেষ হয়।
এবারের অধিবেশন শুরুর পরদিন ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট পেশ করবেন। অর্থমন্ত্রী হিসেবে এটি হবে তার দশম বাজেট। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শেষে তা পাস হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতই প্রথম অর্থমন্ত্রী যিনি ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত একনাগারে আটটি বাজেট পেশ করছেন। অবশ্য এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরে দুটি বাজেট পেশ করেন। বিএনপির সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান সবচেয়ে বেশি ১২ বার বাজেট পেশ করেন।
এবারের বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার মতো হবে বলে আভাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

ইএইচএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের