মহাসড়কে উন্নীত হচ্ছে সিলেট-ভোলাগঞ্জ সড়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৬, ১৭:৪৩আপডেট : ৩১ মে ২০১৬, ১৭:৪৩

সিলেট সরকারি অর্থায়নে সিলেট বিমানবন্দর-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করা হচ্ছে। প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ এ সড়কের উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪৪২ কোটি টাকা। কাজটি শেষ হবে আগামী ৩৪ মাসের মধ্যে। উন্নয়ন কাজ শেষ হলে সিলেট-ভোলাগঞ্জ সড়ক দিয়ে পাথর পরিবহনে আরও গতিশীলতা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সিলেট বিমানবন্দর-সালুটিকর-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের নির্মাণ কাজ শুরুর লক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে। চুক্তিপত্রে সওজের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ইফতেখার কবির এবং ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আফতাব উদ্দিন নিজ নিজ পক্ষে সই করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সময় উপস্থিত ছিলেন।

সড়ক উন্নয়নে সই হওয়া দু’টি প্যাকেজের আওতায় প্রায় ৩০ কিলোমিটার সড়ক বাঁধ, ১৩ কিলোমিটার সড়ক রিজিড পেভমেন্ট, ১৭ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট, একটি সেতু ও দু’টি কালভার্ট এবং প্রায় ৩০ কিলোমিটার ফুটপাতসহ ড্রেন নির্মাণ করা হবে। চুক্তি অনুযায়ী ৩৪ মাসের মধ্যে সড়ক উন্নয়নের কাজ শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সিলেট-ভোলাগঞ্জ সড়ক দিয়ে পাথর পরিবহন করা হয়। তাই সড়কটিকে মজবুত করে নির্মাণ করতে হবে। সড়কটির উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে শেষ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জাতীয় স্বার্থে এ সড়কের প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হবে।

মন্ত্রী প্রকল্প বাস্তবায়নকালে স্থানীয় জনপ্রতিনিধিদের কাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর রাখার পরামর্শ দেন। অর্থমন্ত্রী বলেন, যে কোনও সড়ক-মহাসড়ক নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকে পরবর্তী তিন বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ঠিকাদারের ওপর। এ বিষয়টি সরকার নিশ্চিত করতে চায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমরান আহম্মেদ এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. একেএ মোমেন, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে হাসান আলম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ।

আরও পড়ুন- 

বাজেট অধিবেশন শুরু হচ্ছে বুধবার
জমি কেনার জন্য টাকা পেলেন আবুল বাজানদার

/ওএফ/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক