২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে নতুন করে পাশ করেছে ২১৫ জন পরীক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ১৯৯ জন।
বুধবার সন্ধ্যায় পুনর্নিরীক্ষণের এ ফল প্রকাশ করা হয়েছে। ফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
আরও পড়তে পারেন: সাব-জেলে থেকে ভাবতাম কবে আবার এই সংসদে বসতে পারবো: প্রধানমন্ত্রী
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১২ মে থেকে ১৮ মে পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল। ৪৩ হাজার ৫৮০ জন শিক্ষার্থী ফল নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। পুনর্নিরীক্ষণে ১২ হাজার ৫৮ জন পরীক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে। এছাড়া,১২ হাজার ৮১টি বিষয়ের ফলাফলেও নম্বরে রদবদল হয়েছে।
তবে ফেল করাদের মধ্যে নতুন করে পাশ করেছে ২১৫ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৯৯ জন।
বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণের জন্য যে মোবাইল নম্বর থেকে পরীক্ষার্থীরা আবেদন করেছিল ওই নম্বরেই ফলাফল এসএমএস এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
এদিকে, একাদশে ভর্তি আবেদনের প্রক্রিয়া শেষ হচ্ছে বৃহস্পতিবার (৯ জুন)।
পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ এবং একাদশে আবেদনের বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহবুবুর রহমান বলেন, ‘যাদের ফল ইতিবাচক হয়েছে তারা বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিজেদের পছন্দের কলেজে একাদশে ভর্তির আবেদন করতে পারবে।’
আরও পড়তে পারেন: জামায়াতমুক্ত হওয়ার পথে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ!
/আরএআর/ এমএসএম /








