‘কিছু ঘটলেই সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৬, ১৫:২৪আপডেট : ১৫ জুন ২০১৬, ১৫:৩৩

সংসদ অধিবেশন (ফাইল ফটো) সংখ্যলঘুদের ওপর হামলা ও নির্যাতন বন্ধে প্রধামন্ত্রীসহ মন্ত্রিসভার সকল সদস্যদের দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে সরকার দলের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেছেন, আজকে কিছু ঘটলেই সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়। মন্দির গীর্জায় হামলা করা হয়। যখন নির্বাচন আসে, তখন প্রথমেই হামলা হয় সংখ্যালঘুদের ওপর। এদেশের সাম্প্রদায়িক সম্প্রতি কোনোদিনই নষ্ট করতে দিতে পারি না। সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার অর্থ ভয়ানক, এটা আমাদের সবাইকে বুঝতে হবে।
বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭  অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে শম্ভু আরও বলেন, পাকিস্তান আমল থেকে বারবার সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এদেশের সংখ্যা লঘু-হিন্দু-বৌদ্ধ খ্রীস্টানদের ওপর চরম আক্রমণ করা হয়েছিল। তাদেরকে কাফের ঘোষণা করে ধরে ধরে হত্যা করা হয়েছিল। সকল এমপিদের অনুরোধ করি, আপনারা সবাই যদি সব সময় এলাকায় যোগাযোগ রাখেন তাহলে এ জাতীয় ঘটনা ঘটতে পারে না।
আলোচনায় নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ সেতু পদ্মা সেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার দাবি জানিয়ে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা মোকাবিলা করে, এই সেতু নির্মাণ করছেন। তাই এদেশের মানুষ যাতে শেখ হাসিনাকে হাজার বছর মনে রাখে, সেজন্য এই  সেতুর নাম শেখ হাসিনা সেতু করার দাবি  জানাচ্ছি। এই দাবি আমার একার না, আমাদের সবার দাবি। আশা করি, জাতিও মেনে নেবে।

ইএইচএস / এপিএইচ/

আরও পড়ুন: 

বিশ্ব নেতারা আমার কাজের মূল্যায়ন করছেন: সংসদে প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম