ঈদে ট্রেনের আগাম টিকিট ২২ জুন থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৬, ১৯:৫৮আপডেট : ১৫ জুন ২০১৬, ১৯:৫৮

রেলমন্ত্রী মুজিবুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ জুন ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২৬ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে এ কার্যক্রম চলবে। অগ্রিম কেনা এসব টিকিট দিয়ে ১ থেকে ৫ জুলাই ভ্রমণ করা যাবে। এবারও যথারীতি একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ট্রেনের ফিরতি টিকিট বিক্রি চলবে ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত।

ঈদের প্রস্তুতি নিয়ে বুধবার বেলা ২টায় রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ খবর দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। রেল সচিব মো. ফিরোজ সালাহউদ্দিন ও রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনসহ সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন দুটি ট্রেন চালু হবে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী জানান, ২২ জুন বিক্রি হবে ১ জুলাই ভ্রমণের টিকিট, ২৩ জুন ২ জুলাইয়ের, ২৪ জুন ৩ জুলাইয়ের, ২৫ জুন ৪ জুলাইয়ের এবং ২৬ জুন ৫ জুলাইয়ের অগ্রিম টিকিট বিক্রি হবে।

ফিরতি টিকিট বিক্রি হবে ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত। এই টিকিট দিয়ে ৮ থেকে ১২ জুলাই ভ্রমণ করা যাবে।

মন্ত্রী বলেন, একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। টিকেট কালোবাজারি প্রতিরোধ ও নাশকতা ঠেকাতে বিশেষ ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, ঈদ উপলক্ষে এবার সাতটি বিশেষ ট্রেন চলাচল করবে। এ ছাড়া ঈদের আগে ঢাকা-চট্রগ্রাম রুটে এক জোড়া নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালু করা হবে। উদ্বোধনের সময় ও ট্রেনের নাম ঠিক করতে প্রধানমন্ত্রী বরাবরে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় দিলেই ট্রেন উদ্বোধন করা হবে।

মুজিবুল হক জানান, বর্তমানে চালু আছে ৬৯২টি কোচ। এগুলোর সঙ্গে ওয়ার্কশপে মেরামত করা ১৭০টি কোচ যুক্ত হবে এবার ঈদে। সব মিলিয়ে মোট ৮৬২টি কোচ দিয়ে রেল কর্তৃপক্ষ এবার ঈদে যাত্রী  সেবা দেবে। ১ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক বন্ধের দিনও আন্তঃনগর ট্রেন চালু থাকবে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ৬ জুলাই। সে অনুযায়ী সরকারি ছুটি থাকবে ৫-৭ জুলাই। একদিন পর চাঁদ দেখা গেলে এই ছুটিও একদিন বেড়ে যাবে।

 আরও পড়ুন-

/ওএফ/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক