এবার শুধু জঙ্গিদের হিসাব, পঞ্চম দিনে গ্রেফতার ২১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৬, ১৪:৪১আপডেট : ১৫ জুন ২০১৬, ১৪:৫৪

বিশেষ অভিযান যৌথবাহিনীর বিশেষ অভিযানের পঞ্চম দিনে সারাদেশে ২১ জঙ্গিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আজকের (বুধবার, ১৫ জুন) সাধারণ অপরাধী গ্রেফতারের খবর জানানো হয়নি। অভিযানের পর পুলিশের গ্রেফতার নিয়ে সর্বত্র সমালোচনা হওয়ায় পঞ্চমদিনে মোট গ্রেফতারের বিষয়টি চেপে গেছে পুলিশ।
বুধবার দুপুরে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা একে এম কামরুল আহছান ২১ জন  জঙ্গি গ্রেফতারের কথা জানান। তবে সাধারণ অপরাধী কত গ্রেফতার হয়েছে তা তিনি জানাতে পারেননি।
কামরুল আহছান বলেন, ‘দেশব্যাপী জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ২১ জঙ্গি গ্রেফতার হয়েছে। এর মধ্যে ১৭ জন জেএমবি, ১ জন হিজবুত তাহরীর, ২ জন আনসারুল্লাহ বাংলাটিম (এবিটি) এবং ১ জন হরকাতুল জিহাদ (হুজি) জঙ্গি সংগঠনের সদস্য।
ঢাকা রেঞ্জের নারায়ণগঞ্জ জেলায় ১ জন হরকাতুল জিহাদ (হুজি), টাঙ্গাইল জেলা ১ জন জেএমবি, ময়মনসিংহ রেঞ্জের ময়মনসিংহ জেলা ১ জন জেএমবি, শেরপুর জেলা ১ জন জেএমবি, রাজশাহী রেঞ্জের রাজশাহী জেলা ১ জন জেএমবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ১ জন জেএমবি, নওগাঁ জেলা ২ জন জেএমবি, বগুড়া জেলা ৩ জন জেএমবি, খুলনা রেঞ্জের সাতক্ষীরা জেলা ১ জন জেএমবি, রংপুর রেঞ্জের রংপুর জেলা ১ জন জেএমবি, দিনাজপুর জেলা ১ জন জেএমবি, গাইবান্ধা জেলা ১ জন জেএমবি, পঞ্চগড় জেলা ১ জন জেএমবি, নীলফামারী জেলা ১ জন জেএমবি, ঠাকুরগাঁও জেলা ১ জন জেএমবি, বরিশাল রেঞ্জের বরগুনা জেলা ২ জন আনাসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এবং ডিএমপি, ঢাকা ১ জন হিজবুত তাহরীর সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জঙ্গিদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪টি ককটেল, ৫০০ গ্রাম গান পাউডার, ৫টি পেট্রোল বোমা এবং ১০টি উগ্রপন্থী বই উদ্ধার করা হয়েছে। 

গুপ্তহত্যা প্রতিরোধে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেশব্যাপী অভিযান চালায় যৌথবাহিনী। গত চারদিনের অভিযানে ১১ হাজার ৬৪৭ জনকে গ্রেফতার করে।

পুলিশের অভিযানে অনেক নিরীহ মানুষ হয়রানির অভিযোগ আসছিল। বিএনপি থেকেও অভিযোগ করা হয়েছিল, তাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।

এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানও অভিযান নিয়ে পুলিশের সমালোচনা করেন। তার সমালোচনার জবাবে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেন, ‘উনি কিছু না বুঝেই কথা বলেন।’

এতোসব সমালোচনার মধ্যে আজ বুধবার সাধারণ গ্রেফতারের সংখ্যা জানানো থেকে বিরত থাকে পুলিশ।

জেইউ/এআরআর/ এপিএইচ/

আরও পড়ুন: 

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের বৈঠক: রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার করা হয়নি

গণপিটুনি নয়, এলাকাবাসীর দাবি পুলিশ মেরেছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি