নতুন বেতনস্কেলেই সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৬, ২০:২০আপডেট : ১৫ জুন ২০১৬, ২০:২০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নতুন বেতন স্কেল অনুযায়ীই এবার সরকারি চাকরিজীবীরা ঈদ বোনাস পাবেন। আগামী ১ জুলাইয়ের আগেই এ ভাতা তোলা যাবে।

বুধবার (১৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। এর মাধ্যমে আগামী অর্থবছর থেকেই নতুন বেতনস্কেল পুরোপুরি বাস্তবায়ন করছে সরকার।

গত বছরের ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত নতুন পে-স্কেলের আংশিক কার্যকর করা হয়েছে। মূল বেতন নতুন পে-স্কেল অনুযায়ী পেলেও ওই কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এতোদিন ভাতা পাননি। ভাতা পেয়েছেন পুরনো কাঠামো অনুযায়ী। আগামী ২০১৬-১৭ অর্থবছরের ১ জুলাই থেকে নতুন বেতন স্কেল অনুযায়ী ভাতা পরিশোধ করার কথা রয়েছে। সে হিসেবে আগামী অর্থবছর থেকে নতুন বেতন স্কেল পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে।

এদিকে নতুন বেতন স্কেল পুরোপুরি বাস্তবায়নে বেতন-ভাতা খাতে সরকারের ব্যয় বাড়ছে প্রায় দ্বিগুণ। ২০১৬-১৭ অর্থবছরে এর জন্য প্রয়োজন হবে বাড়তি ২৪ হাজার কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন পে-স্কেলের কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা বাবদ সরকারের ব্যয় দাঁড়িয়েছে ৬৮ হাজার কোটি টাকা। ইতোপূর্বে এ খাতে সরকারের ব্যয় ছিল ৪৪ হাজার কোটি টাকা।

আরও পড়ুন- 

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা: ছয়জনের মৃত্যুদণ্ড বহাল, সাতজনের যাবজ্জীবন

জাসদ ভুল করে থাকলে ইতিহাস তার বিচার করবে: ইনু

/এসআই/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম