মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৬, ১৫:২৪আপডেট : ১৬ জুন ২০১৬, ১৫:২৪

মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান জাতীয় সংসদে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল- ২০১৬ পাস হয়েছে। বৃহস্পতিবার সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এরে আগে গত ২৬ এপ্রিল বিলটি সংসদে তোলার পর পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ১৯৯১ সালের এ সংক্রান্ত আইনের সংশোধনীতে মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) পরিচালনা পর্ষদে দুজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রাখার বিধান যুক্ত হয়েছে।
বর্তমান আইনে পরিচালনা পর্ষদে একজন সার্বক্ষণিক চেয়ারম্যান এবং তিনজন সার্বক্ষণিক সদস্য রয়েছেন। পাস হওয়া বিলে চারজন সার্বক্ষণিক সদস্য রাখার বিধান রাখা হয়েছে। বিলে বলা হয়েছে, এই সার্বক্ষণিক সদস্যদের মধ্যে দুজন থাকবেন এই প্রতিষ্ঠানে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাদের মধ্যে থেকে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী আনিসুল হক বলেন, স্পারসো গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিবেচনা করে দেখা যায় যে, এর পরিচালনা বোর্ড পুনর্গঠন করে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাধর্মী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে, এমন বিজ্ঞানী বা বিশেষজ্ঞদের বোর্ডে অন্তর্ভুক্ত করা হলে তা প্রতিষ্ঠানের জন্য অধিকতর অগ্রগতি ও সাফল্য অর্জনে সহায়ক হবে।

/ইএইচএস/এমও/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম